ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কাছে আবেদন! পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবি

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসেকর কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেন তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্র গ্রহণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একটি র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, আফজাল হোসেন, মান্নান মালিথা, আবুল কালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং এর সেবামূলক কর্মকাণ্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।

কিন্তু সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃক পরিচালিত নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের পায়তাঁরা করছেন। ভারতীয় সংগঠনের আইন বিরোধী কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কে দেয়া ঠাকুরের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি হস্তান্তর এবং নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।

সমাবেশ শেষে জেলা প্রশাসক এর কাছে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্র গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, স্যার অনুপস্থিত থাকায় স্যারের পক্ষে আমি আবেদনটি গ্রহণ করেছি। আবেদনটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, তাই স্যার আসলে স্যারের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে সেখান থেকে পাওয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী কাছে আবেদন! পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবি

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬