ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ফিলিস্তিনীদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে- ধর্ম উপদেষ্টা

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববাসিকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনীদের সহায়তায় ঐক্যবদ্ধ হতে হবে।

আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সেদেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।  আমরা তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নিরব আছে। ফিলিস্তিনী নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।

ড. খালিদ বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবী রাসুলের সমাধি রয়েছে। উপদেষ্টা এ ভূমির পবিত্রতা রক্ষায়  মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু ও মেজর জেনারেল এহতেশামুল হক প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনীদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে- ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪