ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বগুড়া শহরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার বগুড়া
  • আপডেট সময় : ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকার সোহেল রানার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনির মাজেদ হোসেনের মেয়ে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জান্নাতির স্বামী তুরস্কে থাকেন। সেই সুযোগে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতি তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে বাসার মালিকের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পারেন, খাটের ওপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

জান্নাতির পরিবার পুলিশকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। একারণে পুলিশে ধারণা, ওই রাতেই বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জান্নাতি আত্মহত্যা করতে পারেন।
জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া শহরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫