ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন : উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। সোমবার (২৬শে মে) শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেজিয়াস ফ্রিডম) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এ কথা বলেন।

এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। উপদেষ্টা জানান, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

সাক্ষাতে মাহফুজ আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন : উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫