ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের রুয়েট পরিদর্শন

মো: রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব সফর করেছে।

আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) বেলা ১০ টা নাগাদ পাঁচ সদস্যের একটি কমিটি রুয়েট ইনোভেশন হাব পরিদর্শন করেন। ‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্প সমূহের কার্যক্রম পরিদর্শনের আওতায় এ সফরের আয়োজন করা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ লুৎফর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (বিশ্বব্যাংক-৩) যুগ্মসচিব মুহাম্মদ রেজাউল করিম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭) পরিচালক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা-৩) উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) সুরাইয়া জাহান।

ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে রুয়েটে চলমান ও সম্পন্ন হওয়া কোহোর্ট গুলোর দল ভিত্তিক আইডিয়া উপস্থাপনা, কো-লোকেশন ডাটা সেন্টার ও তথ্য প্রাপ্তির বিষয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের সাথে পারস্পরিক আলোচনা ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে বিস্তারিত মতামত নেন তারা। এছাড়াও চলমান প্রকল্পসমূহের কার্যক্রম অগ্রগতি পরিদর্শন করেন।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েটের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ও কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে ২২ আগস্ট বিকেল ৩টায় প্রতিনিধি দল রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন । রুয়েটে পরিদর্শন শেষে আজ বিকেল ৫টায় দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বলে রুয়েট সূত্রে জানা যায়।

প্রতিনিধি দলের সফরে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও কো-টিটিএল মিস হোসনে ফেরদৌস সুমি এবং রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো রবিউল ইসলাম সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের রুয়েট পরিদর্শন

আপডেট সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫