বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চুনিহাড়ি কাদশুকা গ্রাম থেকে বালিকা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বালিকা আক্তার উপজেলার চাড়োল ইউনিয়নের পুতিলাভাষা গ্রামের সুজন আলীর স্ত্রী।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের কারণে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই বাবার বাড়িতে বসবাস করছিলেন। রোববার ভোরে পরিবারের সদস্যরা নিজ শয়নকক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
















