সংবাদ শিরোনাম ::
বিশেষ অভিযানে নিয়ামতপুর থেকে আন্তজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেপ্তার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়ামতপুর এলাকা থেকে আন্তজেলা কুখ্যাত ডাকাত মো. জুয়েলকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মো. জুয়েল (পিতা: সাদেক), সাং- মইভালাইন, উপজেলা- মান্দা, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের জারি করা ৫টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
















