ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম  ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে। এসময় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন এতে সভাপতি করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন।

অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়জার রহমান, প্রধান শিক্ষক আলফাজ আলম, সারোয়ার মির্জা, একেএম আল মাহামুদ ও সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমাজের সাবেক সভাপতি আলাউদ্দিন সরকার, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী রবিউল ওমর ও আনিকা নাওয়ার সারিন বক্তব্য রাখেন।

পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ফুল,ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬