ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম আনুষ্ঠানিকভাবে ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা এবং প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা।

অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত হিসেবে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা রাখা হয়েছে।

বাজেট ঘোষণাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,ব্যবসায়ী,সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক মোঃ নাদির হোসেন শামীম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬