মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান
- আপডেট সময় : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নিরবিচ্ছিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বুধবার রাতে তিনি মধুপুর পৌর শহরের মদনগোপাল আঙ্গিনায় অবস্হিত মধুপুরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পূজা মনডব পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. রবিউল ইসলাম। পূজামন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির,ওসি তদন্ত রাসেল আহমেদ,উপপরিদর্শক এস আই সেলিম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা গন।
এসময় মধুপুর পূজা উদযাপন কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র সহ পুজা উদযাপন কমিটির অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।
বুধবার এদিনটি ছিল মহানবমী, দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ভক্তরা দেবী দুর্গার চণ্ডীরূপে আরাধনা করেন এবং অশুভ শক্তির বিনাশ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ পূজা, হোমযজ্ঞ ও পূজা অর্চনায় অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতেই দেবী দুর্গা মহিষাসুর বধ করে জয়লাভ করেছিলেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
















