ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে ব্রহ্মপুত্র নদের তীরে কাচারীঘাট এলাকায় এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাটের নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

প্রতিমা বিসর্জনকে ঘিরে ঘাট এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক”

আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫