ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও মৎস্য উপকরণ বিতরণ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র, অসহায় নারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির অর্থ ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন দরিদ্র ও অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন মৎস্যচাষীর মাঝে প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামাণিক, ছাত্রনেতা নূরবক্স মণ্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, নারীর আত্মকর্মসংস্থান এবং আধুনিক মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও মৎস্য উপকরণ বিতরণ

আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬