মান্দার শালদহ গ্রামে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
রোববার (১৯ জুলাই) উপজেলার শালদহ গ্রামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি এলাকার সর্বসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, জনদুর্ভোগ এবং স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। ডা. ইকরামুল বারী টিপু সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















