ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি মোপাশা ও সাধারণ সম্পাদক শাহিনশা রানা

মালিকুজ্জামান কাকা
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ফজলে রাব্বি মোপাশা সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস এম তৌহিদুর রহমান ও অধ্যাপক ইবাদত আলী।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ইসাহক জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ১০১ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। গভীর রাতে ভোট গণনা শেষ হয়। নির্বাচনে ফজলে রাব্বি মোপাশা ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন পেয়েছেন ৩৩ ভোট । সাধারণ সম্পাদক পদে শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর ইসলামের ভোট ৩২।

এছাড়া সহ-সভাপতি দুই পদে শরিফুল ইসলাম ও সুলতান আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক দুই পদে আবু ইসাহক বাবু ও আহম্মেদ মজনুল করীম, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কাসেম আলী লস্কর, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন তোতা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য তিনটি পদে রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া ও শরিফুল ইসলাম লাভলু নির্বাচিত হয়েছেন।

আর শিল্প ও সমাজ কল্যাণ সম্পাদক রাহিমা খাতুন হাফিজ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি মোপাশা ও সাধারণ সম্পাদক শাহিনশা রানা

আপডেট সময় : ০৯:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫