ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে দখলদারিত্ব বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন যুবদলের সদস্য সচিব রবি

রাজশাহী ব্যুরো :
  • আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে

দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।কোনো অবস্থাতেই বিএনপি বা যুবদলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ে চেষ্টা করে তবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়াসহ দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে শিরোইল বাসটার্মিনাল এলাকায় সচেতনতামূলক শান্তিসভায় এমন কথা বলেন তিনি।
সচেতনমূলক সভায় রফিকুল ইসলাম রবি বলেন, রাজশাহী মহানগর যুবদল কাউকে অবৈধ কাজের প্রশয় দেবে না।এইসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি।রাজশাহীর মানুষের সঙ্গে কোনোরকম আপনারা অন্যায় করবেন না।আমাদের কারও নাম ব্যবহার করবেন না।আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন ।
এমন কোনো বিষয়ে জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন যুবদল রাজশাহী মহনগরের সদস্য সচিব রবি।

দুর্নীতি, অন্যের জমি দখল, চাঁদাবাজি বন্ধে কঠোর বার্তা উপেক্ষা করে একটি গোষ্ঠী সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারে মেতে উঠেছে।কেউ চাইছে ঠিকাদারি, কেউ দাবি করছে চাঁদা, আবার কেউ ব্যস্ত চেয়ার দখল নিয়ে।ক্ষমতার পালাবদলে যেন দখলের মহোৎসব লেগেছে সর্বত্র জায়গায়।

তিনি আরো বলেন এইসব বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একের পর এক ভিডিও বার্তা দিয়ে নেতাদের সংযত আচরণের নির্দেশনা দিয়েছেন।তবুও কতিপয় অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ম্যাসেজ দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার।নেতিবাচক কোনো কাজের দায় দল হিসেবে রাজশাহী মহানগর যুবদল নেবে না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একের পর এক ভিডিও বার্তা দিয়ে দলটির নেতাদের সংযত আচরণের নির্দেশনা দিয়েছেন।সেটা বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মহানগর যুবদল।

এইদিকে নানা অপকর্মে জড়িতরা বেশির ভাগই ‘অনুপ্রবেশকারী’ বলে দাবি যুবদল নেতার।তাঁর মতে, দলের কোনো পদ-পদবিতে নেই তারা ।ছিলেন না কোনো সময় দলের কোন কর্মসূচিতে।আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে।

রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন।দাপট দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায়।আওয়ামী লীগ সরকার পতনের পর দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন তাঁরাই।এ পরিস্থিতিতে ‘অনুপ্রবেশকারী’ কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে দখলদারিত্ব বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন যুবদলের সদস্য সচিব রবি

আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪