রাজশাহীতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি মানা না হলে এবার সড়ক মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়ার হুশিয়ারি ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ চলমান অবস্থায় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা
এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) হতে বিক্ষোভ মিছিল বের করে পায়ে হেঁটে এসে সাহেববাজার জিরো পয়েন্টে মিলিত হয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও এখনও আমরা কোনো সাড়া পাইনি।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবি গুলো নিয়ে আলোচনা করবেন বলে আমরা জানিতে পেরেছি। আমরা সেই আলোচনা কি হয় তা দেখার অপেক্ষায় আছি। যদি দাবি গুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে একযোগে সারাদেশের শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
















