ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে সার্কিট হাউসের সকল শতবর্ষী গাছ রক্ষার্থে স্মারকলিপি প্রদাণ

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে সার্কিট হাউসের শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের সকল গাছগুলো না কাটাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন পরিবেশকর্মীরা। রবিবার (৫অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বরাবর এই স্মারকলিপি প্রদাণ করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের একজন কর্মকর্তা এটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে গাছ কেটে সার্কিট হাউস সম্প্রসারণের সিদ্ধান্ত পুণঃবির্বেচনাসহ তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- সার্কিট হাউস সম্প্রসারণের জন্য সেখানে থাকা গাছগুলো কর্তন না করে গাছ বাঁচিয়ে রাখতে হবে; রাজশাহী বিভাগে ভবিষ্যতে গাছ, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্প গ্রহণের আগে প্রয়োজনে পরিবেশকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় উন্নয়নকর্মী আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি সামসাদ জাহানসহ প্রমুখ।

স্মারকালিপির অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাছমিনা খাতুন, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী ও গণপূর্ত বিভাগ-১ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রাসেদুল ইসলামকে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সার্কিট হাউসের সকল শতবর্ষী গাছ রক্ষার্থে স্মারকলিপি প্রদাণ

আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫