সংবাদ শিরোনাম ::
রাজশাহী র্যাব-৫ এর এএসপি রাজন কুমার সাহা সাসপেন্ড
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ডিএমপির বাড্ডা জোনের এসি থাকাকালে রাজন কুমার সাহার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।
সাময়িক বরখাস্তকালে রাজন কুমার সাহা রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
















