সংবাদ শিরোনাম ::
রানীনগরে ‘কৃষক স্মার্ট কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
নওগাঁর রানীনগর উপজেলায় ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রণয়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর সম্মানিত উপ-পরিচালক এবং অতিরিক্ত উপ-পরিচালক (পিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন রানীনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা।
এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, তথ্য সংগ্রহকারী কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে। এর ফলে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি এবং বিভিন্ন কৃষিসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
















