সংবাদ শিরোনাম ::
রাসিককে ৬০ লক্ষ টাকা কর দিল রাবি
রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৭:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জানুয়ারি-জুন ২০২৬ এর পৌর কর বাবদ রাজশাহী সিটি কর্পোরেশনকে (রাসিক) ৬০ লক্ষ টাকা কর প্রদান করেছে।
সোমবার বিকেলে রাবি উপাচার্যের অফিস কক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান রাসিক’র প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদের নিকট পৌর করের চেকটি হস্তান্তর করেন।
সেখানে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, রাসিক’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
রাবির পৌর কর বাবদ রাসিককে ৬০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
















