সংবাদ শিরোনাম ::
রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যা
রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৬:৪২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মো. আহসান হাবিব।
শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি উপাচার্যের কার্যালয়ে আসেন। এ সময় প্রকৌশলী মো. আহসান হাবিব রুয়েটে কাটানো দিনগুলোর ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন।
আলাপচারিতা শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন।
















