ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

পাবনায় এবিএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর পাবনা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে| সোমবার (২৯ জুন) পাবনার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়|

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন|

তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে| সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন| তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে| গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে| চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে|

বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন|

জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আপনাদের সহযোগিতা পূর্ণতা পাবে| আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই|

রূপান্তর পাবনার নির্বাহী পরিচালক শামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটি (বেইস ক্যাম্প)-এর প্রচার সম্পাদক মো. রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন এবং রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দীন|

অনুষ্ঠানে এসময় গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সবজাল মোল্লা, ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

আলোচনা শেষে স্থানীয়দের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, অরবরই, নিম, কাঠবাদাম, দেবদারুর গাছ বিতরণ করা হয়|
এসময় অতিথিগণ রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদ চত্বরে দুটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬