লোহাগাড়ায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের সাথে প্রশাসনের মতবিনিময়
- আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
সল্প খরচে এবং হয়রানি মুক্ত সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের সাথে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হানিফ, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী।
এসময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনধরনের হয়রানির শিকার না হয় এবং সল্প খরচে সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের
মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম, মামনি হাসপাতালের পরিচালক এম এ কাশেম ও মুহাম্মদ আকতার, সাউন্ড হেলথ্ হাসপাতালের পরিচালক মাহমুদুর রহমান ও শাহাবুদ্দিন, রেডিয়াম ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চন দাশ, মা-শিশু হাসপাতালের পরিচালক আনছার উদ্দিন, ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক রাশেদুল হক, আধুনিক হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন, পদুয়া এশিয়ান হাসপাতালের ম্যানেজার আবদু শুক্কুর, ফাস্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক দয়াল দাশ, এশিয়া ল্যাবের পরিচালক হাবিবুর রহমান সাগর, ন্যাশনাল ল্যাবের পরিচালক জয় দাশ, ওয়ান হেলথ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ফরহাদ, নিউ ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
















