ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবী আলোচনা করে পূরণ করা হবে– জনাব আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে

সাম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবী জানানোর প্রেক্ষিতে আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো: নাহিদ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জনাব আসিফ মাহমুদ বলেন,শ্রমিকদের ন্যায্য দাবীগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতোমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেয়ার ঘোষণা প্রদান করেছে। শ্রমিকদের দাবীসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানার মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকগণ আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না। বর্তমান অন্তবর্তীকালিন সরকার ছাত্র-শ্রমিক জনতার সরকার। শ্রমিকের দু:খ কষ্টের সামগ্রিক বিষয়ে সরকার অবহিত। যথা শিঘ্রই সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সম্প্রতি ঔষধ শিল্প, কৃষিপণ্য শিল্পে বিক্ষোভ দেখা দিয়েছে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। অনেকই আমাদের শিল্প গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহবান জানাচ্ছি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবী আলোচনা করে পূরণ করা হবে– জনাব আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪