ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

শ্রীকৃষ্ণের মূর্তি দুধ পানের চাঞ্চল্যকর ঘটনা

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে এ খবর ছড়িয়ে পড়ে। এরপরই সেই মূর্তিকে দুধ পান করাতে রাতভর হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভিড় করেন ওই মন্দিরে।স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর নীলসাগর এলাকার এক নারী স্বপ্নে দেখতে পান, কদমতলী গীত আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। পরে স্বপ্নে দেখার বিষয়টি মন্দিরের পাশে থাকা তারা এক বোনকে মুঠোফোনে জানালে তিনি মন্দিরে এসে রাধাকৃষ্ণের দুটি মূর্তিকে দুধ পান করান। এর মধ্যে, রাধা মূর্তি দুধ পান না করলেও কৃষ্ণমূর্তি দুধ পান করতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখার জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ রাতভর ভিড় করেন।দিনাজপুর থেকে আসা শ্রী প্রথই রানী রায় বলেন, ‘ফেসবুকের মাধ্যমে জানতে পারি, কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণ পান করছে। এই অলৌকিক ঘটনা দেখার জন্য দিনাজপুর থেকে ছুটে এসেছি।’

ঠাকুরগাঁওয়ের আকচা থেকে আশা রমেশ সেন বলেন, ‘আমি আগে এগুলো বিশ্বাস করতাম না। তবে, এখন চোখের সামনে এমন পরিস্থিতি দেখে অবাক হয়েছি।’কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরের পরিচালক বিশ্বজিত বলেন, ‘রাতভর মানুষের ভিড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে। এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরে আমরা সবাই খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীকৃষ্ণের মূর্তি দুধ পানের চাঞ্চল্যকর ঘটনা

আপডেট সময় : ০৩:৫৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪