ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সন্ধ্যা নামলেই অবৈধ দখলদারদের দখলে কেরানীহাট চত্বর

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • আপডেট সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিদিষ্ট বাজার থাকার পরেও কেরানী হাট চত্বরে বাজার বসিয়ে যানজট সৃষ্টি করেছে কিছু সিন্ডিকেট।

সারাদিন অবৈধ সিএনজি অটোরিকশা এবং সন্ধ্যা নামলেই একঝাঁক সবজি, মাছ ও ফল বিক্রেতা এসে দখল করে নেয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম বানিজ্যিক উপ-শহর কেরানী হাটস্থ-বান্দরবান রাস্তার মাথা। ব্যস্ততম দুটি মহাসড়কের মাঝখানে এভাবে অবৈধ দখল হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং কেরানীহাট-বান্দরবান সড়কে দীর্ঘ যানজট লেগেই থাকে। এতে চরম ভোগান্তির শিকার হন চলাচলকারী পথচারী সহ দূর পাল্লার বাসের যাত্রীরা। এছাড়াও সড়কের উপর মাছ বাজার বসানোর কারণে মাছের পানি গড়িয়ে পড়ে আশপাশে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে পার্শ্ববর্তী দোকানদার সহ পথচারীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, কেরানীহাট থেকে বান্দরবান প্রবেশ মুখের গোলচত্বরের পাশেই সারিবদ্ধভাবে বসেছে এসব অবৈধ দখলদাররা। সেখানে বিক্রি করা হচ্ছে, কাঁচা মাছ, তরিতরকারি এবং বিভিন্ন ফলফলাদি। এসব কিনতে আসা ক্রেতাদের ভিড়ে যানজট আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন।

এসব অবৈধ যানবাহন এবং হকারদের জন্য স্টেশনের আশপাশে আলাদা জায়গা করে না দিলে আগামীতে মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ধ্যা নামলেই অবৈধ দখলদারদের দখলে কেরানীহাট চত্বর

আপডেট সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪