সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ে অটোরিকশায় ধাক্কা-আহত ৪
- আপডেট সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় অটোরিকশার(সিএনজি) সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে 4 জনের গুরতর আহত হওয়ার খরব পাওয়া গিয়েছে ।
শনিবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পাবনা বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,শাহজাদপুর মাদলা এলাকার রাশেদ মন্ডলের ছেলে অটো চালক রাতুল(২০),আটোর যাত্রী একই উপজেলার সেলাচাপরী এলাকার তায়জলের স্ত্রী জাহানার বেগম(৬০),তাদের নাতনী সুরাইয়া খাতুন(১০) ও বেড়া পৈৗর সদরের বণগ্রাম এলাকার জাম্বু ইসলামের ছেলে রবিচান(২২)। এ ঘটনায় আহতদের ৪ জনের নাম ঠিকানা পাওয়া গেলেও অপর ৩ জনের নাম ঠিকানা বা খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহজাদপুর থেকে সকাল ১১টার দিকে বেপরোয়া গতিতে দুইটি মোটরসাইকেল বেড়ার দিকে আসছিল পথিমধ্যে তারা পাটগাড়ি নামকস্থানে পৌঁছলে অপর দিক থেকে আশা অটোরিকাশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় পেছনে থাকা অপর মটরসাইলেও নিয়ন্ত্রন হারিয়ে তারও মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তিন জনেকে স্থাণীয়ার উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া রেফার্ড করা হয়।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্রের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ফাতেমা তুর্য জান্নাত জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া রেফার্ড করা হয়েছে। তবে শিুশুটির অবস্থা বেশি আশঙ্কাজনক।
এ ঘটনায় মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি।হাসপাতাল থেকে শুনেছি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্রে থেকে বগুড়া রেফার্ড করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় দুইটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।পরে বিস্তারিত দেখে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
















