ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা মোঃ আলফাত হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৪ নং ঘোলা ইউনিয়নের ছনকা গ্রামের নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবার শ্রী পূর্ণ চরণ ঘোষের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পরিদর্শনে যান গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা জিএসএ-এর যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।

পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী প্রতিবেশী তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ ছাড়া পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। পরিবারের নারী সদস্যদের কুপ্রস্তাব দেওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও তুলে ধরেন তারা।

পরিদর্শনকালে মোঃ আলফাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভয়ভীতি, হুমকি কিংবা নির্যাতনের মাধ্যমে কারও অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তারা সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
“মানুষের পাশে, মানবতার পক্ষে”—এই প্রত্যয় নিয়ে নির্যাতিত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা মোঃ আলফাত হোসেন

আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬