ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মিথ্যা মামলায় বিএনপি নেতার পরিবারকে ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ী মাসুদ’র বিরুদ্ধে মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক, এক মাস পর উদ্ধার; গ্রেপ্তার শিক্ষক

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান
  • আপডেট সময় : ০৭:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় এক মাস পর উদ্ধার করেছে র‌্যাব-৯।

এ ঘটনায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অপহরণের অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহশিক্ষক অন্তর খাঁন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়া এলাকার আজাদ খাঁনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) গ্রেপ্তারকৃত অন্তর খাঁনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী দক্ষিণ সুরমার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

গত ২১ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার প্রথমে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটির গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের প্রলোভন দেখিয়ে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক, এক মাস পর উদ্ধার; গ্রেপ্তার শিক্ষক

আপডেট সময় : ০৭:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬