ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৭৮ বার পড়া হয়েছে

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিলের অংশ হিসেবে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কামরুজ্জামান উজ্জ্বল বলেন, গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াতের অপশক্তিকে প্রতিহত করতে হবে। ৭৫ এবং ২১ আগস্টের কুশীলবদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।

নাজিরগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার প্রামানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউনিয়নের চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, হাটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ মাস্টারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুজানগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩