ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

১৯ হাজার সদস্যের ‘বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

১৯ হাজার সদস্যের সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন। এরমধ্যদিয়েই কম্যুনিটির আরো অনেকের মতো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা প্রহসনের নাটক মঞ্চস্থ করতে চলছেন। ২ নভেম্বর এই উৎসব হবার কথা। অংশগ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার আহবান জানানো হয়েছে। অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি কুইন্সে ‘ট্যারেস অন দ্য পার্কে’ অনুষ্ঠিত হবে।খবর আইবিএননিউজ ।

অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে দাবি করে এলেও বিগতদিনের কর্মকান্ডে সর্বস্তরের প্রবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। যার নগ্ন প্রকাশ ঘটেছে সম্ভাব্য প্রার্থীগণের অর্থে সদস্য/ভোটার বানানোর প্রতিযোগিতায়। একেকজনের জন্যে ২০ ডলার করে ফি দিতে হয় সদস্য নবায়ন অথবা নতুন সদস্য করতে। সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সদস্য বানানোর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ, এমনকি মামলার অবতারণা হলেও তা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেননি। ফলে নির্বাচনের সময় ১৯ হাজার ভোটারের আবির্ভাব ঘটলেও বড় কোন অনুষ্ঠানেই ৫ শতের বেশী মানুষের সমাগম ঘটেনি। সেদিকে খেয়াল রেখেই মাত্র এক হাজার আসনের মিলনায়তন ভাড়া করা হয়েছে ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে। অনেকে মনে করছেন, ৫০ ডলার ফি দিয়ে ঐ উৎসবে অংশগ্রহণে আগ্রহী শ’খানেকের বেশী পাওয়া যাবে না। এ অবস্থায় ভোটার/সদস্য বানানোর মত পছন্দের লোকজনের ফি-ও কর্মকর্তাগণকেই বহন করতে হবে।

বর্তমান কমিটি শপথ গ্রহণের সময় অনেক অঙ্গিকার করেছে। তার পরিপূরক হিসেবে একটি ভবন ক্রয়ের কথা, যেটি বাংলাদেশ সেন্টার হিসেবে পরিচিত হবে। তার বাস্তবায়ন এখনো ঘটেনি। অধিকন্তু বিদায়ী কমিটি কর্তৃক সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে কবরের জায়গা ক্রয়ের জন্যে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলারের মধ্যে ফেরৎ পাননি এক ডলারও। এ নিয়ে দেন-দরবারের পর ৩ অক্টোবর বিভিন্ন কিস্তিতে ব্যাংকে জমা দেয়ার জন্যে ১৯টি চেক পেয়েছে সোসাইটি। প্রথম চেকটি ৫০ হাজার ডলারের, যা জমা দিতে হবে চলতি মাসেই। পরবর্তী ১০ হাজার ডলারের একেকটি চেক আসছে জানুয়ারি থেকে প্রতি মাসে জমা দিতে হবে উল্লিখিত তারিখ অনুযায়ী।

কথিত কবর প্রকল্পের কর্মকর্তারা সোসাইটি থেকে চেক নিয়েছেন একত্রে। এখোন কবরের জায়গা দিতে না পারার আশংকায় অর্থ ফিরিয়ে দিতে কিস্তির বাহানা করা হয়েছে কেন সে প্রশ্ন সাধারণ সদস্যগণের। বিদায়ী কমিটির কাছে থেকে যেদিন দায়িত্ব বুঝিয়ে নেয়ার অনুষ্ঠান তথা ‘অভিষেক’ হয়েছে, একইদিন সোসাইটির বিদায়ী কমিটি ২ লাখ ৬০ হাজার ডলারের চেক প্রদান করেছেন কথিত কবরের জায়গা ক্রয়ের জন্যে। এবং এ তথ্য অভিষেক উৎসবে গোপন রাখা হয়েছিল। পরবর্তীতে জানাজানি হওয়ায় নয়া কমিটি দেন-দরবার শুরু করে ঐ অর্থ ফেরৎ আনার জন্যে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯ হাজার সদস্যের ‘বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী

আপডেট সময় : ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫