ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রবিবার (২৮ জুন) থেকে এই ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

​বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে হাইকমিশনার এ তথ্য জানান।
​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিরাপত্তার কারণ ও বিভিন্ন পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছিল ভারত।

তবে দীর্ঘ এই সময়ে চিকিৎসা ও বাণিজ্য ভিসা সীমিত পরিসরে চালু ছিল।

​এর আগে, আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আইভ্যাক-এর অনুষ্ঠানে এসে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিলেন, যা দুই দেশের পর্যটন ও জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

আপডেট সময় : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬