ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

বুধবার (২৩ অক্টোবর) বিকালে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর আগ্রাবাদ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ফাসিবাদের প্রধান দোসর চপ্পু তুই গদি ছাড়, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবেসহ বিভিন্ন শ্লোগানে দিতে দিতে নগরীর আগ্রাবাদ এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।

ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান শিকদার সোহাগ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। আওয়ামী দুষ্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। পতিত আওয়ামী স্বৈরাচার এবং তাদের দেশি-বিদেশি দোসরদের দেশের জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত।

সভাপতির বক্তব্যে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু বলেন,আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই চোর বাটপারের দল আ’লীগকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ এবং খুনী, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আলমগীর, এফ কে মুন্না, রবিউল ইসলাম রবি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাকের হোসেন, সদস্য মজিবুর রহমান মুজিব, মোঃ জাবেদ, সাবেক ছাত্রনেতা সোহেল ইসলাম,

এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজল বড়ুয়া, সাদ্দাম হোসেন, ফজলুর রহমান মুন্না, আমিনুল ইসলাম আমিন, মোঃ কালাম, জয়নাল আবেদীন টিটু, মোঃ জনি, শাকিব দোভাষ, মোরশেদ আলম, জয়নাল আবেদীন টিপু, মেহেদী হাসান, মোঃ সরোয়ার, দিদারুল আলম, মোঃ দেলোয়ার হোসেন, কালু সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪