ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আবারও পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসারের) বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

নীতিমালা উপেক্ষা করে সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি কে কাজ দিতে মরিয়া হয়ে উঠেছে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী এমনটি অভিযোগ করেছে ঠিকাদার মহল।

ঠিকাদাররা জানান, রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র আহবান করে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। তারা জানান, সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি সাথে যোগসাজশ করে পিপিআর-২০০৮ এর আইন নীতিমালা উপেক্ষা করে সরবরাহের ক্ষেত্রে GOODS এর পরির্বতে WORKS পদ্ধতিতে দরপত্র আহবান করে এবং দরপত্রের গোপন মূল্য বা ‘রেট শিডিউল’ তথ্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করে। যা সম্পূন্ন অনিয়ম।

তারা আরো জানান, পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী এর মাধ্যমে সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি কাছ থেকে কমিশন নিয়ে তাদের কে কাজ দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দরপত্র বাতিল করে সঠিক নিয়মে পূনরায় দরপত্র আহবান করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানান ঠিকাদার মহল।

দরপত্র বিজ্ঞপ্তি পর্যালোচনা ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ০৭ এবং ০৮ সেপ্টেম্বর ইজিপির মাধ্যমে রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই দরপত্র আহ্বান করেন কমিটির প্রধান, নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে আহ্বান করা দরপত্র বিক্রির শেষ তারিখ, দাখিল ও খোলার তারিখ ছিল গত ২১ ও ২২ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারও পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসারের) বিরুদ্ধে দরপত্রে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫