ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে গাঁজা উদ্ধার, চালক আটক!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৫৪) নামের এক ট্রেনচালককে আটক করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

​র‍্যাব সূত্রে জানা যায়, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রথমে বাধা দিলেও পরে ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রেনের চালক মো. শাহজাহানকে আটক করা হয়। তবে অভিযানের সুযোগ বুঝে সহকারী চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনের ইঞ্জিনের ভেতর বস্তায় ভরে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রেনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মাদকের এই চালান পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে গাঁজা উদ্ধার, চালক আটক!

আপডেট সময় : ০২:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬