ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী প্রণীত কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী প্রণীত কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পেন বাংলাদেশ-এর আয়োজনে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে তালুকদার লাভলীর লেখা ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ই অক্টোবর -২৫) বিকেলে।

পাঠ-উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কবি নেয়ামত উল্যা ভুঁইয়া। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও কাব্যগ্রন্থটি বিষয়ে আলোচনা করবেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা, গবেষক ও অনুবাদক কবি ড. গৌরাঙ্গ মোহান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলীর লেখা “পেট্রোদাসী” উপন্যাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
“পেট্রোদাসী” মধ্যপ্রাচ্যে কর্মজীবীদের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তাঁরই লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস। যেখানে নারীর সংগ্রাম ও কষ্টকর জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও “হে মহাশিশু” এটি তাঁর লেখা একটি পরিচিত কবিতা। অসাধারণ লেখনীর জন্য তাঁকে কবি ও কথা সাহিত্যিক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

তিনি একজন আধুনিক কবি ও সাহিত্যিক। সাহিত্যে অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই প্রতিভাবান কবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী প্রণীত কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫