ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জন গ্রেফতার যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

কালের বিবর্তনে ঘোড়ায় হালচাষ, ঘণ্টায় দেড় বিঘা জমি চাষ করছেন কৃষক আছিম মিয়া

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

আধুনিক কৃষিতে ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যাপক ব্যবহার হলেও এখনও ব্যতিক্রমী পদ্ধতিতে চাষাবাদ করে আলোচনায় রয়েছেন কৃষক আছিম উদ্দিন মিয়া। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঘোড়া দিয়ে হালচাষের ঐতিহ্য ধরে রেখে তিনি নিয়মিত জমি চাষ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুঙ্গা খাতা গ্রামের আছিম উদ্দিন মিয়া একটি ঘোড়া দিয়ে ঘণ্টায় প্রায় এক থেকে দেড় বিঘা জমি চাষ করতে সক্ষম হন। কম খরচে এবং তুলনামূলক দ্রুত জমি প্রস্তুত হওয়ায় অনেক কৃষক তার কাছে জমি চাষ করিয়ে নিচ্ছেন।

আছিম মিয়া জানান, একসময় গ্রামবাংলায় ঘোড়া ও গরু দিয়ে হালচাষ ছিল খুবই পরিচিত দৃশ্য। কিন্তু যান্ত্রিক কৃষিযন্ত্রের প্রসারের কারণে সেই চিত্র এখন প্রায় বিলুপ্ত। তবুও তিনি ঐতিহ্য ধরে রাখতে এবং জীবিকা নির্বাহের জন্য ঘোড়া দিয়ে হালচাষ করে যাচ্ছেন।

স্থানীয় কৃষকদের মতে, যেখানে কৃষিযন্ত্র সহজে প্রবেশ করতে পারে না বা স্বল্প পরিসরের জমি রয়েছে, সেখানে ঘোড়া দিয়ে হালচাষ এখনও কার্যকর। এছাড়া এতে জ্বালানি খরচও নেই, ফলে অনেক কৃষক এই পদ্ধতিকে সাশ্রয়ী বলে মনে করেন।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কৃষক আছিম মিয়ার উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। প্রযুক্তির এই যুগেও তার ঘোড়ার হাল যেন অতীতের কৃষি সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালের বিবর্তনে ঘোড়ায় হালচাষ, ঘণ্টায় দেড় বিঘা জমি চাষ করছেন কৃষক আছিম মিয়া

আপডেট সময় : ০৩:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬