ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম :
  • আপডেট সময় : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে

ধরলা নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পূর্ব পুরুষের কবর, বসতবাড়ী সহ বিভিন্ন স্থাপনা, এ ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডপ কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডপ এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙ্গনের শিকার শত-শত পরিবারের লোকজন সহ ওই এলাকার হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন।

স্থানীয়রা জানায়, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙ্গনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত-শত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে, আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি সহ পূর্ব পুরুষের কবর সহ বিভিন্ন স্থাপনা।

মানববন্ধন সমাবেশে ভাঙ্গন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসতভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।

মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন এবং কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫