ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সকাল পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় থানারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সজিব মিয়াকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হবে।

এ ঘটনায় সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তিনি জানান, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬