ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময়।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের স্পোর্টস বিভাগের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময়ে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত শুনেন উপদেষ্টা। তাদের বক্তব্যে উঠে আসে ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেনী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও, ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্রীড়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রীড়া সংস্থাগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয়। সিন্ডিকেট যেনো না হতে পারে সেজন্য ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে’। ক্রীড়াঙ্গনের শুদ্ধি অভিযানে গণমাধ্যম থেকে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানি প্রতিবেদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোথাও যেনো অনিয়ম-দুর্নীতি না হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময়।

আপডেট সময় : ০১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪