সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
বিপ্লব চৌধুরী ঃ গাজীপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে
গাজীপুরে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে চান্দনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গাজীপুর চৌরাস্তা মহাসড়ক পদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, শিক্ষক ও কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই আন্দোলনের অংশ হিসেবে আজকের এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
















