ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায়  বৃহস্পতিবার (২ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।

পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

আপডেট সময় : ০২:২৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬