জলঢাকায় পথসভায় সারজিস আলম
- আপডেট সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ছয় উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে পথসভায় তিনি এসব কথা বলেন।নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কোনো কথা না সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে উপযুক্ত সময়েই নির্বাচন হবে। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















