ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

জলঢাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Oplus_131072

নীলফামারীর জলঢাকায় স্টার নিউজ ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক প্রধান শিক্ষক। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “গত ২৩ জুলাই ‘স্টার নিউজ’, ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে ‘নীলফামারীতে টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়াই একটি স্কুলে অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগ’ শিরোনামে যে সংবাদটি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি দাবি করেন, এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম নষ্ট করার পাশাপাশি গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

প্রধান শিক্ষক আরও বলেন, “একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আমার এবং আমার বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে অহেতুক বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে, যা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।”

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ। কারও বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করার আগে দয়া করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্য নিউজ প্রকাশ করবেন—এটাই আমার প্রত্যাশা।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান, সাবেক বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলাম এবং শৌলমারী ইউপি উদ্যোক্তা দয়াল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬