ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

জাতীয় প্রেসক্লাব চত্বরে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের মানববন্ধন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী
  • আপডেট সময় : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

হিজবুত তাওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ।

সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন মুফতি রাকিবুল হাসান মোশাররফী, মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, মুফতি ওহিদুজ্জামান বদর, মুফতি আবুল কাদির জিলানী, মুফতি জাকির হোসেন গাজীপুরীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের সার্বিক শান্তি, নৈতিকতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা হিজবুত তাওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান এবং দেশব্যাপী মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা। তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

বক্তারা আরও বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় প্রেসক্লাব চত্বরে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের মানববন্ধন

আপডেট সময় : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬