ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঝড়-বৃষ্টি আর খরা শেষে ঠাকুরগাঁওয়ে আগাম শীতের বার্তা

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের আগমন। প্রতি বছরই হিমালয়ের নিকটবর্তী এই অঞ্চলে শীত একটু আগেই অনুভূত হয়, কিন্তু এ বছর তা যেন আরও দ্রুত এসেছে। ভোরের আকাশে ঘন কুয়াশার চাদর, দিনের বেলায় উষ্ণ তাপমাত্রা থাকলেও রাত নামলেই হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের উপস্থিতি।

শহরের পাশাপাশি গ্রামের পথঘাটেও শীতের আমেজ স্পষ্ট। সকালে হাঁটতে বের হওয়া মানুষদের অনেকেই গায়ে চাদর জড়িয়ে বের হচ্ছেন। রাস্তার পাশের গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং মাঠের ফসলের গায়ে শীতের পরশ শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে।

ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের আগমন বেশ আগেভাগেই শুরু হয়েছে। অনেকে ইতোমধ্যেই শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাটেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ভোরবেলা সড়কপথে কুয়াশার কারণে যানবাহন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। পরিবহন চালকদের অনেকেই জানান, ভোরের কুয়াশার কারণে তাদের খুব সাবধানে গাড়ি চালাতে হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন জানান, শীতের শুরুতেই সর্দি-কাশি, গলা ব্যথা ও জ্বরের রোগী বেড়ে যায়। শিশু ও বয়স্কদের প্রতি এই সময়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং শরীর গরম রাখার ব্যবস্থা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝড়-বৃষ্টি আর খরা শেষে ঠাকুরগাঁওয়ে আগাম শীতের বার্তা

আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪