ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

টেকসই ও পরিকল্পিত শহর গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি—বিভাগীয় কমিশনার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৫। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈনুল ইসলাম, এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সকল মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থানের মৌলিক অধিকারের ওপর গুরুত্বারোপ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা বিশ্ব বসতি দিবসের মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “ময়মনসিংহকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হলে শহরের প্রতিটি ইঞ্চি ভূমি সঠিকভাবে ব্যবহার করতে হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতি মুফিদুল আলম বলেন, “আমাদের ভূমি ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, যা পরিকল্পিত শহর গঠনে বাধা সৃষ্টি করছে। তাই ভূমি নীতিমালা মেনে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারব।”

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকসই ও পরিকল্পিত শহর গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি—বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫