ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ঠাকুরগাঁওয়ে আখ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের হরিহরপুর এলাকার চাষি শাহাজাহান আলীর জমিতে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন সুগারমিল কর্তৃপক্ষ।

এসময় চাষিদের উদ্ভুদ্ধ করতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাস্ত বিএসএফআইসি এর পরিচালক ড. এ কে এম এমদাদুল হক, ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির, মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির উপদেস্টা ইউনুস আলী,কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, ইক্ষু চাষি কল্যাণ তহবিল কমিটির সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেনসহ এলাকার শতাধিক আখচাষি অংশ নেয়।

সভায় সুগারমিল কর্তৃপক্ষ বলেন, একটা সময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও ভাল দামের কারনে আবাদ বাড়ছে। মিল জোন এলাকায় এবার আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর জমিতে। গেল বছর দন্ডায়মান আখের পরিমান ছিল ৬ হাজার পাঁচ একর। তবে এবার আখ রোপন বৃদ্ধি পেয়েছে। এছাড়া গেল বছর মিল গেটে প্রতিমন আখ ১৮০ টাকা প্রদান করা হলেও ২০২৪-২৫ মাড়াই মৌসুমে প্রতিমন আখের দাম দেয়া হবে ২৪০ টাকা। তাই রংপুর অঞ্চলের এই মিলটিকে সচল রাখতে চাষিদের বেশি করে আখ রোপনের পরামর্শ দেন কর্মকর্তাগন।

মিল কর্তৃপক্ষ জানান, মিল জোন এলাকায় এক যোগে ৫৭টি কেন্দ্রের ৯৪ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম শুরু হয়েছে। আর এখানকার কৃষকের ৪ হাজার ৩৬২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে আখ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪