ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেক চালক একসঙ্গে পাম্পে ভিড় করেন।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। অতিরিক্ত চাপের কারণে কিছু পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। ফলে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

তেল নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর দেখে তারা আগাম তেল সংগ্রহ করতে এসেছেন। ভবিষ্যতে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার চেষ্টা করেন।

এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। তবে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি গ্রাহক একসঙ্গে পাম্পে আসায় সাময়িক চাপের সৃষ্টি হয়েছে। নতুন চালান পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

আপডেট সময় : ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬