ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারাকান্দায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে ময়মনসিংহ–ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

তারাকান্দা থানার এসআই মেহদী হাসান জানান, গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে একটি মোটরসাইকেল প্রধান সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তাদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারাকান্দায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫